সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান। আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমূখ। 

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)বাংলাদেশ, গাভী(Gavi), পাথ (PATA), ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। ১৫ বছরের কম বয়সী শিশুর জন্য ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

Tag
আরও খবর