সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ওয়াকিব হাসান আবেশের প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা



দৈনিক বাংলাদেশ সমাচার ও চ্যানেল এ ওয়ান এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তান ওয়াকিব হাসান আবেশ এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা জানানো হয় । 


গত ৯ সেপ্টেম্বর ২০২১ সালের এই দিনে ঢাকার উত্তরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন। 


আবেশ এর বেড়ে উঠা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামে সাংবাদিক ওয়াহিদুজ জামানের পুত্র। আবেশ কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মৃত্যু কালে তার বয়স ছিল ১৭ বছর।  দুই ভাই বোনের মধ্যে আবেশ ছিলেন বড়।


বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তানের অকাল মৃত্যুতে ভাঙ্গা উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন সহ ভাঙ্গা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।


শোক বার্তায় ভাঙ্গা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক হাজী আব্দুল মান্নান বলেন, আবেশ বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন, ফুলের মত ফুটফুটে যুবকের এভাবে চলে যাওয়া পরিবার ও আত্মীয় স্বজন সহ আমরা কোন ভাবে মেনে নিতে পারছি না। তার অকাল মৃত্যুটা খুবই বেদনাদায়ক। আবেশের অকাল মৃত্যুতে মা-বাবা সহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা শোকে পাথর হয়ে গেছে। আবেশের হারিয়ে যাওয়ার বেদনা তা ভুক্তভোগী ছাড়া বোঝা খুব কঠিন। 


বক্তব্যের পর সাংবাদিক পুত্র আবেশের মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাঙ্গা প্রেসক্লাব ও ভাঙ্গা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে বিশেষ এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । উক্ত দোয়ার মাহফিলে সাংবাদিক পুত্র আবেশের জন্য বিশেষভাবে দোয়া করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরও খবর