শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে সারপাচারে জড়িত থাকার সত্যতায় উপসহকারি উদ্ভিদ সংরক্ষণবিদের 'পদাবনতি'।

লাখাইয়ে সারপাচারে জড়িত থাকার সত্যতায় উপসহকারি উদ্ভিদ সংরক্ষণবিদের 'পদাবনতি'। লাখাইয়ে সরকারি সার পাচারের ঘটনায় লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'আলোচিত' উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপকে 'পদাবনতি' দিয়ে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামানকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি জ্যোতি লাল গোপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পত্র পাঠায়। পরে গত ২৫ আগস্ট এক মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা প্রজ্ঞাপনের হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষি প্রদর্শনীর জন্য ১৩ আগস্ট বিপুল পরিমাণ ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) আনা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে বিতরণও একদিনের মধ্যেই শেষ হয়ে যায়। পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা স্থানীয় বুল্লা বাজারে অভিযান চালান। এসময় বিএডিসির ডিলার ও সার-বীজ-কীটনাশক ব্যবসায়ী আব্দুর রহমানের দোকান থেকে ৪০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার স্থানীয় দুই ব্যবসায়ীর উপস্থিতিতে দোকানে সিলগালা করে রাখা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, "সরকারি সার পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপকে পদাবনতি দিয়ে মৌলভীবাজারে বদলি করা হয়েছে
Tag
আরও খবর