বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-09-2025 02:36:33 pm

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দখলদার দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয় বলে আইডিএফের বরাতে নিশ্চিত করেছে আল জাজিরার।  


আইডিএফ জানিয়েছে, একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে।


এদিকে গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান যুদ্ধে কাছাকাছি সময়ের মধ্যে প্রথম বড় কোনো টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো আইডিএফ।


প্রায় তিন সপ্তাহের মধ্যে গাজা থেকে এটিই প্রথম রকেট নিক্ষেপের ঘটনা। রকেটের আঘাতে নেটিভোট শহর এবং আশেপাশের বেশ কয়েকটি সম্প্রদায়ে সাইরেন বেজে ওঠে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠে বিশেষ বাহিনী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদ কেটে গেছে বলে নাগরিকদের জানায় আইডিএফ।


ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থাপনা ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক রয়েছেন এবং পরবর্তী ঘটনায় নজর রাখছেন।

আরও খবর