নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের এক হেলপারসহ দুই জন নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শারিব সার কারখানার সামনে এবং গত শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের সড়কে কালভাটের নিকটে এই দুই স্থানে এসব দুঘর্র্টনা ঘটে। নিহতরা হলো, ট্রাক্টরের হেলপার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে আকবর আলী (২২) ও একই উপজেলার রামসালা গ্রামের লোকমানের ছেলে সিরাজুল ইসলাম (৬০)। 



পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রো-ট -১৪-৫৯৭২ নম্বর বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাবার সময় মহাসড়কের আদমদীঘির শারিব সার কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা নম্বর বিহীন একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রাক্টর সড়কের পাশে উল্টে ট্রাক্টরের চালক, হেলপারসহ তিনজন গুরুত্বর আহত হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেন। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে গতকাল শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার আকবর আলী মারা যায়। 

অপরদিকে- শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএনজি যোগে সান্তাহার হতে নিজ বাড়ি আক্কেলপুরে যাওয়ার সময় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি সড়কে কালভাটের নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সড়কে পড়ে গুরুত্বর আহত হন সিএনজির যাত্রী সিরাজুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম মারা যায়। 

এসব বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের স্বজনরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর