শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাঘারপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সুরক্ষায় সাংবাদিকদের উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজের অঙ্গীকার নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।শুক্রবার (৫ সেপ্টেম্বর)বিকেলে বাঘারপাড়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বেলদেঘাটা মোড়ের শেরশাহ সড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়।যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বাঘারপাড়া উপজেলা ইউনিট আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সমস্যা মোকাবিলায় বৃক্ষই আমাদের সবচেয়ে বড় অবলম্বন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খান কেএম শরাফত উদ্দীন। সভাপতিত্ব করেন বাঘারপাড়া সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান তরুণ মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন বাঘারপাড়া সাংবাদিক ইউনিয়নের ডেপুটি ইউনিট প্রধান শহিদুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য শামিম রেজা, সংগঠনের সদস্য এস এম মুস্তাইন, গোলাম রসুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, গাছ কেবল পরিবেশ রক্ষা করে না, বরং এটি মানুষের জীবিকা, স্বাস্থ্যের সুরক্ষা এবং অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তিও তৈরি করে। তারা সাংবাদিক ইউনিয়নের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।আয়োজকরা জানান, সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।কর্মসূচির শেষে অতিথিরা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার জন্য আহ্বান জানান। সবশেষে তারা যশোরকে আরও সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।


আরও খবর