রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিএসডিএফ)। জিএসডিএফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: গিয়াস উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মেজর মো: ইয়ামিন আলী। বিশেষ অতিথি ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বাকী বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরিফ উদ্দিন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সমিতির সভাপতি মো: সাহিদুর রহমান, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাহার হোসেন ও সভাপতি ইনসান কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা আযম খান সরকারী কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ ও অগ্রনী ব্যাংক প্রধান কার্যালয়েন সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রভাষ কুমার মন্ডল। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ নং হাকিমপুর ও ৮ নং ধলহরাচন্দ্র ইউ‌নিয়‌নের ৬‌টি বিদ‌্যাল‌য়ের ১৭ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
Tag
আরও খবর