শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রায়পুর উপজেলা প্রাণিসম্পদ ডা.সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করেনা

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে দায়িত্ব পালন-কালীন সময়ে অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে বসে ২০০০টাকা ভিজিট ছাড়া চিকিৎসা সেবা দিচ্ছেন না লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেন ।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রায়পুর হলরোডের ভেট ডক্টর্স কর্নারে বসে নাবানা কোম্পানির নতুন ক্যালসিয়াম প্রোডাক্ট উদ্বোধন করেন তিনি। এসময় কয়েকজন ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারি অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে বসে এমন আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবা প্রার্থীরা।
‎
‎শুধু তাই নয়, খামারিদের কাছ থেকে চিকিৎসার নামে জোরপূর্বক ২,০০০ টাকা ভিজিট নেওয়া, অফিসে নেশাজাতীয় দ্রব্য সেবন এবং কোম্পানির প্রতিনিধিদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
‎
‎একাধিক খামারি অভিযোগ করেন “বাড়িতে চিকিৎসা দিতে গেলে তিনি ২,০০০ টাকা ভিজিট দাবি করেন। টাকা না দিলে চিকিৎসা দেন না। হাসপাতালে গেলে আবার নির্দিষ্ট কোম্পানির ওষুধ বেশি লিখে দেন।”
‎
‎অফিস সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের নভেম্বরে এসিআই ভেটেরিনারি কোম্পানির মার্কেটিং অফিসার মুরাদ হোসেন তার অন্যায় চাপে পড়ে চাকরি হারানোর উপক্রম হন। পরবর্তীতে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেও এলাকা ছেড়ে অন্যত্র চাকরি নিতে হয় তাকে।
‎
‎নাবানা কোম্পানির প্রতিনিধি সেলিম বলেন“আসলে ওইদিন প্রোডাক্ট উদ্বোধন হয়নি, বরং ডাঃ মোফাজ্জল হোসেনের জন্মদিন পালন করা হয়েছে।”
‎
‎
‎অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ডাঃ মোফাজ্জল সাংবাদিকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন “আমি একজন সার্জন লেভেলের ডাক্তার। চিকিৎসা নিতে চাইলে খামারিকে অবশ্যই ২,০০০ টাকা ভিজিট দিতে হবে। আর “কোম্পানির প্রতিনিধিদের ধমকানো আমার এখতিয়ার আছে ”
‎
‎
‎এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন “ডাঃ মোফাজ্জল একটি প্রকল্পের আওতায় কাজ করছেন, তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে,আবার বাড়নো হতে পারে মেয়াদ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎
‎রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন “অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে কোম্পানির প্রোডাক্ট উদ্বোধনের কোনো নিয়ম নেই। প্রাণিসম্পদ দপ্তর ব্যবস্থা না নিলে প্রশাসন থেকে আমরা ব্যবস্থা নেব।”

Tag
আরও খবর