অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শার্শায় ওলামাদল নেতা কাসেল আলীর দাফন সম্পন্ন, জানাযায় হাজারো মানুষের ঢল

শার্শায় ওলামাদল নেতা কাসেল আলীর দাফন সম্পন্ন, জানাযায় হাজারো মানুষের ঢল যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পিতা ও উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহসভাপতি কাসেদ আলী (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলার বাগআঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এর আগে এদিন সকাল ১১ টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লীর অংশগ্রহণে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা ওলামাদলের সহসভাপতি মোশাররফ হোসেন,জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান,উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দীন আহম্মেদ,যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সদস্য সচিব সেলিম হোসনে আশা,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, কাসেদ আলীর আগে হৃদযন্ত্রে রিং বসানো ছিলো। হঠ্যাৎ গত সোমবার আসর নামাজ আদায় করার সময় সে হৃদযন্ত্রের ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল পরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ৪৬ মিনিট আগে