বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

মাটিরাঙ্গায়  নানা আয়োজনে  বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎বুধবার  (৩ সেপ্টেম্বর)  বিকেল ৫ ঘটিকায় মাটিরাঙ্গা  উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে  র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


‎ মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সহ- সভাপতি  নাছির আহম্মেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সহ কোষাধ্যক্ষ জহির আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক  শাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সাধারন-সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত আসিস, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান  জিয়াসহ জেলা, পৌর ও  উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



‎সমাবেশে বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বলেন প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

‎তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে ওয়াদুদ ভুঁইয়া কে এমপি হিসেবে জয়ী করতে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ওয়াদুদ ভুঁইয়ার ধানের শীষকে জয়ী করতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।


‎উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দিনটি দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে।

Tag
আরও খবর