কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে ধরার বৃক্ষরোপন ও সচেতনতামূলক সভা

লাখাইয়ে ধরার বৃক্ষরোপন ও সচেতনতামূলক সভা। আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে। গাছের গুরুত্ব বুঝতে হবে। গাছ শুধু লাগালেই হবেনা। সংরক্ষণে যত্নশীল হতে হবে। কারণ গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে মানুষসহ সকল প্রাণীকুল বেঁচে থাকে। আজকে যে শিক্ষার্থীরা গাছ রোপন করল, গাছের চারা বীজ সংগ্রহ করল তারা আগামী দিনে গাছ সংরক্ষণে যত্নশীল হবে। আমাদেরকে বুঝতে হবে গাছের গুরুত্ব। তাই গাছ শুধু লাগালেই হবে না একটি সংরক্ষণ ও পরিচর্যায় মনোযোগী হতে হবে। "স্কুল প্রাঙ্গনে সবুজায়ন" শীর্ষক কর্মসূচিতে বক্তারা একথা বলেন। হাওর রক্ষায় আমরা, ধরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজনে ০২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ জেলা আহবায়ক তাহমিনা বেগম গিনি'র সভাপতিত্বে অনুষ্টিত সচেতনতামূলক অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব। ধরা জেলা শাখার নির্বাহী সদস্য মো: বাহার উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, গাছমামা খ্যাত পরিবেশকর্মী মো: রায়হান, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন,সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর, মো: সাইফুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের ঋতু পরিবর্তন হয়ে গেছে। যে সময় হাওরে পানি থাকার কথা সে সময় হাওরে পানি নেই, মাছ নেই।তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অসময়ে খড়া, ঝড়ঝঞ্জায় বিরূপ আবহাওয়া সৃষ্টি হচ্ছে। আমরা যেমন গাছ লাগাবো তেমনি সংরক্ষণও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশ ও স্কুল প্রাঙ্গণকে সুন্দর রাখতে গাছ লাগানো ও যত্ন করতে হবে। সভাপতির বক্তব্যে তাহমিনা বেগম গিনি গাছের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ সংরক্ষণে শিক্ষার্থীদের আহবান জানান। বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা,তালের বীজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোপন ও ৩ শতাধিক তালের বীজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
Tag
আরও খবর