রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মায়ের কিডনিতে ছেলের নতুন জীবন

অন্ধকার ঘরে অসুস্থ ছেলেকে দেখে প্রতিদিনই ভেঙে পড়ছিলেন তিনি। ছেলের জীবন সঙ্কটাপন্ন। একসময় চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিলেন “আর দেরি করলে বাঁচানো সম্ভব নয়।” কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো পথ খোলা নেই। কিন্তু লাখো টাকার ব্যয় আর একটি সুস্থ কিডনির খোঁজ। সবকিছুই তখন এই দরিদ্র পরিবারের কাছে অসম্ভব স্বপ্নের মতো।


একদিন নিজের শরীরকেই সমাধান হিসেবে সামনে আনলেন তিনি। ছেলেকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঝুঁকি যত বড়ই হোক, সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছপা হলেন না।


রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মেধাবী ছাত্র নায়েব আলী ২০২৪ সালের মার্চ মাস থেকে কিডনি রোগে ভুগছিলেন। শুরুতে নিয়মিত চিকিৎসা চললেও ধীরে ধীরে তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। প্রতিদিন শরীর ভেঙে পড়ছিল, চোখের সামনে নিভে যাচ্ছিল এক তরুণ জীবনের স্বপ্ন।


অভাবী পরিবার চিকিৎসার পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে অপরিচিত মানুষের দ্বারেও সহায়তার আবেদন জানায় পরিবার। কিন্তু কোনো কিডনি পাওয়া যাচ্ছিল না। একসময় মনে হচ্ছিল মৃত্যু শুধু সময়ের অপেক্ষা।


অবশেষে এগিয়ে আসেন নায়েব আলীর জন্মদাত্রী মা। চিকিৎসকেরা সম্ভাব্য ঝুঁকি বোঝালেও তার মন অটল থাকে। নিজের জীবন ও ভবিষ্যতের পরোয়া না করে সন্তানের জন্য নিজের একটি কিডনি দান করেন তিনি।


রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডিইউ (ঈকউট) হাসপাতালে গত মঙ্গলবার রাতে সম্পন্ন হয় জটিল অস্ত্রোপচার। চিকিৎসকের দক্ষ হাতে প্রতিস্থাপিত হয় মায়ের কিডনি। অবশেষে মায়ের কিডনি প্রতিস্থাপন করে নতুন জীবনের স্বাদ পেলেন নায়েব আলী। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সিকেডিইউ (ঈকউট) হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ আছেন বলে নিশ্চিত করেন নায়েব এর ভাই রাশিদুল ইসলাম। নায়েব পাট্টা ইউপির মুছিদাহ গ্রামের আবু জাফর মন্ডলের বড় ছেলে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষ মায়ের ত্যাগের প্রশংসা করেছেন।


বলছেন, এটি এক বিরল দৃষ্টান্ত। মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। তিনি নিজের জীবন বাজি রেখে ছেলেকে নতুন জীবন দিলেন। নায়েব আলীর মা শুধু নিজের ছেলেকেই নয়, পুরো সমাজকে দেখিয়ে দিলেন মাতৃত্বের আসল রূপ। অর্থ-সম্পদ, কষ্ট বা ঝুঁকি কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা।

Tag
আরও খবর