সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সোস্যাল মিডিয়ায় কিডনি বিক্রির ঘোষণা; এলাকায় চাঞ্চল্য

ঋণের বোঝা আর দারিদ্র্যের কষাঘাতে সোস্যাল মিডিয়ায় কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন মহসিন নামের এক যুবক। বিষয়টি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তার দোকানে ভিড় করছেন। বিভিন্ন এলাকা থেকে তাকে দেখতে আসছেন অনেকে। কেউ খোঁজখবর নিচ্ছেন, কেউ দিচ্ছেন সাত্বনা।

জানা যায়, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কাশেমের ছেলে মহসিন। লেখাপড়া শেষ করে চাকরি নিয়েছিলেন একটি ওষুধ কোম্পানিতে। প্রেমের বিয়ে অতপরঃ বাবা-মাকে ছেড়ে আলাদা থাকতে বাধ্য হন। বাসা ভাড়া, সংসারের খরচ ও স্ত্রীর বিলাসিতার খরচ মেটাতে ঋণগ্রস্থ হয়ে পড়েন। মাস শেষে প্রাপ্ত বেতনে খরচ মেটানো তো দূরের কথা, ঋণের কিস্তি দিতেই হিমশিম খাচ্ছেন। এক এনজিওর কিস্তি শোধ করতে আরেক এনজিও থেকে ঋণ। ঋণে ঋণে জর্জরিত অনটনের সংসারে একদিন স্ত্রীও ডিভোর্স চেয়ে কাবিনের টাকা নিয়ে চলে যায়। কাবিনের টাকাও ঋন করায় চরম হতাশা পড়ে মহসিন ।

এক পর্যায়ে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আত্মীয়-স্বজনদের আর্থিক সহযোগিতায় ফার্মেসি ব্যবসা শুরু করলেও ঋণগ্রস্থ থেকে মুক্তি পাননি মহসিন। এনজিওর কিস্তি ও আত্মীয়দের ধারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিডনি বিক্রির ঘোষণা দেন মহসিন।

স্থানীয় ছাইফুল ইসলাম জানান, মহসিন একজন ভালোমনের মানুষ। কিন্তু বিয়ের পর থেকেই তার জীবন এলোমেলো হয়ে যায়। দোকানের সামনে প্রতিদিন এনজিওর লোকজন বসে থাকে। আত্মীয়-স্বজনের ধার নেওয়া টাকাও শোধ করতে পারছেন না। এ অবস্থায় তিনি চরম হতাশায় পড়ে কিডনি বিক্রির ঘোষণা দেন।

ছাইফুল ইসলাম জিহাদ বলেন, সংসার সুখের হয় রমনীর গুনে, আর সংসার ধংসও হয় নারীর কারণে। একজন নারী চাইলে যে একজন পুরুষের জীবন বিভীষিকাময় করে তুলতে পারে তার জলন্ত উদাহরণ মহসিন। সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন  মহসিন যেন কিডনি বিক্রি না করে ঘুরে দাঁড়াতে পারবেন। 

মহসিন বলেন, “আমি পালালেও ঋণ শোধ করতে হবে। মরে গেলেও পরিবারকে এ টাকার জন্য ধরবে। কিন্তু তাদের সে সামর্থ্য নেই। তাই নিরুপায় হয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।”

এলাকার সচেতন মহলের অভিমত, এনজিও ঋণে স্বাবলম্বী করে দেওয়াও তাদের একটা দায়িত্ব। এক্ষেত্রে এনজিওরা ঋণ পুনঃনির্ধারণ করতে পারতো। তা না করে তারা যদি মানুষকে পঙ্গু বানিয়ে দেয় তাহলে এনজিওদের সফলতা কোথায়? কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারি উদ্যোগে আর্থিক সহায়তা নিয়ে যদি কর্জে হাসানা পদ্ধতিতে একটা ব্যবস্থা মহসিনের জন্য করতে পারে। তাহলে সে কিডনি বিক্রি না করে তার ফার্মেসী ব্যবসা চালিয়ে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে পারবে।
আরও খবর