সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিক্সা চালককে হত্যা: রহস্য উদ্ঘাটন

নোয়াখালী জেলার চরজব্বার থানার পুলিশ একটি চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। সকালে চরজব্বার থানায় একটি ফোন আসে, যেখানে ১নং চরজব্বার ইউপির ৫নং ওয়ার্ডে জনৈক নুরুল ইসলামের বাড়ির পাশে একটি অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে জানানো হয়। নিহত ব্যক্তির বয়স প্রায় ৫৫।


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হেফাজতে নেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর লাশের পরিচয় মিলানো হয়। পুলিশ ও স্থানীয় গোয়েন্দা টিমের তল্লাশি ও বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, মৃত ব্যক্তি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম।


তদন্তে পুলিশ জানতে পারে, হত্যার সঙ্গে জড়িত ছিলেন ভিকটিমের কাছের দুই বন্ধু—মনির হোসেন (৩৭) ও মোঃ লিটন (২৬)। তাদের বাড়ি চরজুবলী ইউনিয়নে। মনির হোসেন অনলাইনে জুয়ায় আসক্ত ছিল এবং ঋণগ্রস্ত ছিলেন। তিনি ও লিটন পরিকল্পনা করে ভিকটিমকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করতে চেয়েছিলেন।


২৫ আগস্ট বিকেল ৪:৩০ ঘটিকার সময় মনির হোসেন ভিকটিমকে একটি ট্রিপে যাওয়ার প্রস্তাব দেন। ভিকটিম রাজি হলে লিটনকে যাত্রী হিসেবে নিয়ে বের হন। পরে তারা বসুরহাট বাইপাস এলাকায় পৌঁছে নাস্তা ও তিনটি কোমল পানীয় গ্রহণ করে। মনির একটি বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিমকে পান করান।


ভিকটিম অচেতন হয়ে পড়লে মনির নিজেই অটোরিক্সা চালাতে শুরু করেন এবং লিটনের কাছে ভিকটিমকে রাখেন। সন্ধ্যা ৭:৩০ এর সময় চরজব্বার থানাধীন একটি রাস্তার পাশে মনির গামছা দিয়ে ভিকটিমের গলায় পেচ দিয়ে হত্যা নিশ্চিত করেন এবং লাশ ফেলে অটোরিক্সা নিয়ে পালান।


মোঃ রফিকুল ইসলামের মেয়ে মৌসুমী বেগম (২২) চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও RAB যৌথ তদন্তে নামে। ৩০ আগস্ট রাত ২:০৫ ঘটিকার সময় মনির হোসেন ও লিটন কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের একটি গ্যারেজ থেকে আটক হন। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেন। হত্যার কাজে ব্যবহৃত অটোরিক্সা ও গামছা উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার মূল কারণ ছিল মনির হোসেনের ঋণ শোধ ও অটোরিক্সা ছিনতাই।

আরও খবর