রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ের বুল্লাবাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহবান।

লাখাইয়ের বুল্লাবাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহবান। """পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"" এই স্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন তাদের অংশ হিসেবে লাখাই উপজেলার বিডি ক্লিন সংগঠন সূচনা শুরু করেছেন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে হাজারো তরুণ-তরুণী, নারী-পুরুষকে নিয়ে বিডি ক্লিন সংগঠন। তারই অংশ হিসেবে বিডি ক্লিন হবিগনজ জেলা এবং লাখাই টিম বুল্লা সড়কবাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হয় কর্মসূচি, নোংরা আবর্জনায় ভরতি সেই স্থান অল্প সময়েই ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে। অভিযান তদারকি করতে উপস্থিত ছিলেন হবিগনজ জেলা টিম এবং লাখাই উপজেলার সদস্যরা,তার সাথে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের বাণী লাখাই প্রতিনিধি এম ইয়াকুব হাসান অন্তর,দৈনিক আজকের হবিগঞ্জ লাখাই প্রতিনিধি বিল্লাল আহমেদ, এবং লাখাই উপজেলার বিডি ক্লিনের সম্ভাব্য সমন্বয়ক ও জাতীয় দৈনিক ভোরের কাগজ লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন স্থানীয় ব্যবসায়ীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তারা বলেন, বহুদিন ধরে এই স্থানে আবর্জনার স্তূপ পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, পরিচ্ছন্নতার এই উদ্যোগে এই জায়গা গুলো আবার বসবাসযোগ্য পরিবেশ ফিরে পেয়েছে। এক পথচারী বলেন, এখানে এ ধরনের কর্মসূচি শুধু বাজারের সৌন্দর্য বাড়াবে না, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন শহরই পর্যটকদের আকর্ষণ করবে। বিডি ক্লিন হবিগঞ্জ এর সমন্বয়ক সহ টিমের স্বেচ্ছাসেবীরা বলেন, তাদের লক্ষ্য শুধু ভাগাড় পরিষ্কার নয়, বরং নাগরিকদের মনে দায়িত্ববোধ সৃষ্টি করা। একজন স্বেচ্ছাসেবক জানান, আমরা যদি নিজের ঘর, রাস্তার পাশ বা আশপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিষ্কার থাকবে। বিডি ক্লিন শুধু পরিষ্কার করছে না, বরং মানুষকে পরিচ্ছন্নতার আন্দোলনে যুক্ত করছে। উল্লেখ্য, বিডি ক্লিন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই “পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও অনেক ইউনিয়নেও তাদের কার্যক্রম বিস্তৃত। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে প্রতি বছর যে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়, তার একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় না। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগ পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Tag
আরও খবর