বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ায় গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে একটি গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা খুলে গরু গুলো চুরি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে আদমদীঘি উপজেলা  সদরের ডহরপুর পাঠকপাড়া গ্রামে জনৈক ব্যবসায়ী হামিদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। 

জানা যায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর পাঠকপাড়ার হামিদুল ইসলাম একজন গরু ব্যবসায়ী তার বাড়ির গোয়াল ঘরে বিভিন্ন সময় ৭ থেকে ৮ টি গরু রাখতেন। বর্তমানে তিনি বিদেশি জাতের একটিসহ ছোট বড় মিলে ৬টি গরু লালন-পালন করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার গোয়াল ঘরে গরুগুলো রেখে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টা দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়াল ঘরের টিনের দরজা খোলা ৬টি গরুই চোরচক্র চুরি করে নিয়ে গেছে। চুুরি যাওয়া গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় ৬ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ওই পরিবার থেকে বলা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয়রা বলছেন, হামিদুল ইসলামের বাড়ি সালগ্রাম মুখি রাস্তার পাশে, চোরেরা গরু গুলো মিনি ট্রাক অথবা ভুটভুটি যোগে নিয়ে গেছে। এ ঘটনার পর থানায় অবহীত করা হয়েছে এবং চুরি যাওয়া গরুগুলো খুঁজে পেতে বিভিন্ন স্থানে চেষ্টা করা হচ্ছে বলে হামিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম জানান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরি ঘটনাটি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে