মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2025 07:01:33 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে মোট ২৪টি কাজকে গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা চূড়ান্ত করা। এছাড়া, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনও চূড়ান্ত হবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।


আখতার আহমেদ বলেন, নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে ভোটগ্রহণের তারিখ তো আমি জানি না। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মাধ্যমে আবার সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা একই মাসে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

 

সিনিয়র সচিব বলেন, ভোটকেন্দ্র নীতিমালায় প্রতি বুথে ৬০০ পুরুষ ৫০০ নারী রাখার বিধান করা হচ্ছে। প্রবাসীরা এবার সহজ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন।


তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেয়া হবে। এছাড়াও ব্যালট বক্স মজুদ রয়েছে ইসিতে, কিনতে হচ্ছে না।

আরও খবর