রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

চাচির বটির কোপে বিশেষ অঙ্গ হারালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের জেরে সংঘটিত রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠেছে হরিহরা গ্রাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শৈলকুপা ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সজল হোসেন (৩০) গোপনাঙ্গ কর্তনের শিকার হয়েছেন। অভিযুক্ত তার চাচাতো চাচি কল্পনা খাতুন (২৭), দুই সন্তানের মা ও গার্মেন্টস কর্মী সাজ্জাদ হোসেনের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কল্পনা খাতুন ও ভাতিজা সজলের মধ্যে পরকীয়া প্রেম চলছিল। বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ওই গৃহবধূর। পরে তাকে বিয়ের জন্য চাপ দেন কল্পনা, তবে বিয়ে করতে রাজি হননি সজল। এ ঘটনা সালিশ ও থানা পুলিশ পর্যন্ত গড়ালেও সমাধান মেলেনি। পরবর্তীতে আবারও আগের স্বামীর সঙ্গে পুনর্বিবাহ করেন কল্পনা। অন্যদিকে ছয় মাস আগে বিয়ে করেন সজল। গ্রামবাসীর দাবি, সম্পর্ক ছিন্ন হলেও সম্প্রতি আবার ঘনিষ্ঠ হয়ে ওঠেন দু’জন। মঙ্গলবার রাতে কল্পনার বাড়িতে গেলে বটির কোপে সজলের গোপনাঙ্গ কর্তন করেন কল্পনা। আহত সজল পালিয়ে চিকিৎসকের কাছে যান। অভিযুক্ত কল্পনা খাতুন জানান, ‘বিচ্ছেদের পর আমাদের কোনো সম্পর্ক ছিল না। সজল জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করছিল। নিজেকে বাঁচাতেই বটি চালিয়েছি।’ কল্পনার স্বামী সাজ্জাদ হোসেনের অভিযোগ, ভাতিজা জোর করে তার স্ত্রীর উপর হামলার চেষ্টা করেছিল। তবে সজল দাবি করেন, কল্পনার কাছে থাকা ঘনিষ্ঠ ছবির কারণে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন তিনি। ‘আমার সংসার ভাঙার জন্য ফাঁদে ফেলে এমন ঘটনা ঘটানো হয়েছে,’ বলেন সজল। শৈলকুপা থানার ওসি মাসুম খান বাংলাদেশের খবরকে বলেন, ‘এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর