জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জব্দ করা সার নিলামে বিক্রি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা আরো ৮২৫ বস্তা সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামের গুদামের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয়েছে। 

জানা যায়, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক খুচরা সার বিক্রেতার ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম ওই গুদামে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ ও গুদামে নিয়মবহিভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা বিভিন্ন জাতের সার মজুত রাখা ধরা পড়ে। এমসয় ভ্রাম্যমান আদালত ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এর আগের দিন পাচারের উদ্যোশে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি দেন। অবশিষ্ট ৮২৫ বস্তা সার গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে গুদাম ঘরের সামনে প্রকাশ্যে নিলামে তিন ব্যক্তির নিকট ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয় বলে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান।

Tag
আরও খবর