তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা টিটুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মাহবুবুর রহমান টিটুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির  অভিযোগে আজ বুধবার রাজশাহী  জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছে ইউনিয়নের সাধারন জনগন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, রিশিকূল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ৫ আগষ্ট/২৪ পরবর্তী নাশকতা মামলায় জেল হাজতে থাকেন। রহস্যজনক কারণে চেয়ারম্যান শহিদুল ইসলামের পরিবর্তে মাহবুবুর রহমান টিটু চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি একজন দুর্নীতিবাজ ও অসৎ প্রকৃতির লোক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু দায়িত্বে আসার পর থেকে সরকারি বিধি বিধানের তোয়াক্কা না করে একই জায়গায় একই অর্থ বছরে বারবার প্রকল্প দিয়ে কোন কাজ না করেই অর্থ উত্তোলন করেছেন। দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ভুল বুঝিয়ে কৌশলে প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন করেছেন। 

রিশিকুল ইউনিয়নের প্রকল্পের সংযুক্ত তালিকায় ১নম্বরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রিং পাইপ স্থাপন প্রকল্প ১% টাকা বরাদ্ধ ১লক্ষ ৬১ হাজার টাকা, ৩ নম্বরে রিশিকুল ইউনিয়নের সকল ওয়ার্ডে রিংপাইপ স্থাপন, প্রকল্প ১%, টাকা বরাদ্ধ ১লক্ষ টাকা ও ৪ নম্বরে রিশিকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রিংপাইপ স্থাপন, প্রকল্প ১% টাকা বরাদ্ধ ১লক্ষ টাকা। একই কাজ ৩ বার দেখানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। তালিকায় ২ নম্বরে রিশিকুল ইউপির টয়লেট সংস্কার, প্রকল্প ১%, বরাদ্ধ ১ লক্ষ টাকা। ৫ নম্বরে রিশিকুল ইউপির টয়লেটটাইলস দ্বারা সংস্কার, প্রকল্প এডিপি, বরাদ্ধ ১ লক্ষ ১০ হাজার টাকা। একই কাজ দুই বার প্রকল্প দেখানো হয়েছে। 

৬নং ওয়ার্ডের ১ নম্বর প্রকল্প হাজিপাড়া আনোয়ারের বাড়ি হতে মালকাহার পর্যন্ত মাটি দ্বারা রাস্তা নির্মান, বরাদ্ধ ২ রক্ষ টাকা। ২ নম্বর জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ীর পাশে স্টিক লাইট স্থাপন, প্রকল্প টি আর, বরাদ্ধ ৩ লক্ষ টাকা। ৩ নম্বর কাজ চব্বিশনগর ওয়াকফ দাখিল মাদ্রাসার উন্নয়ন, প্রকল্প টি আর, বরাদ্ধ ১ লক্ষ ২০ হাজার টাকা। ৪ নং কাজ চব্বিশনগর স্কুল এন্ড কলেজ উন্নয়ন, প্রকল্প টি আর, বরাদ্ধ ১ লক্ষ ২০ হাজার টাকা। ৫ নম্বর কাজ কাদমা উচ্চ বিদ্যালয় উন্নয়ন প্রকল্প টি আর, বরাদ্ধ ১ লক্ষ ২০ হাজার টাকা। এই ৫ টি প্রকল্পের কোন কাজ হয়নি। 

এছাড়াও অন্যান্য ওয়ার্ডের তালিকায় কেবলমাত্র যেগুলি টেন্ডার উল্লেখ রয়েছে সেগুলি ছাড়া অন্য কোন প্রকল্পের কোন কাজ না করেই সমস্ত বরাদ্দ কৃত অর্থ উত্তোলন করিয়া আত্মসাৎ করিয়াছে। 

এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মাহবুবুর রহমান টিটু দুর্নীতি কওে নিজ পকেট ভরলেও রষ্ট্রিয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের সাধারন জনগন।

এ বিষয়ে রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মাহবুবুর রহমান টিটুর সাথে কথা বললে তিনি বলেন, প্রকল্পের কাজ প্রকল্পের নিয়ম মেনে করা হয়েছে। প্রকল্প কমিটির মাধ্যমে প্রকল্পের কাজ করার পর অফিস থেকে সরজমিন প্রকল্পের কাজ দেখার পর বিলভাউচার পাশ হলে টাকা উত্তোলন করা হয়। প্রায় দেড় মাস থেকে আমার বিরুদ্ধে লেগে আছে। যাদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে তারাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। 

Tag
আরও খবর