শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

ইবি তরুণ কলাম লেখক ফোরামের মাসব্যাপী কর্মসূচি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ডিসেম্বর ২০২২ থেকে এ কর্মসূচি শুরু হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতায় ‘একাত্তরের চিঠি’ বইয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা জারিন, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে।

এর আগে, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পণ, ‘কিংবদন্তী পাবলিকেশন’ নিবেদিত মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতা ও দ্বিমাসিক ‘ডাকঘর’ এর বিজয় দিবস (বিশেষ) সংখ্যা প্রকাশ করে সংগঠনটি।

মাসব্যাপী এ আয়োজন সম্পর্কে শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘বিজয়ের মাস উপলক্ষে আমাদের এই আয়োজন তরুণ সমাজের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিবে। এছাড়া সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে সৎ ও সুনাগরিক হওয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন।’

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি শাখার মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় এ শাখাটি।

আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৩ ঘন্টা ১১ মিনিট আগে