রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

কালীগঞ্জের কৃষি কর্মকর্তার যোগসাজশে ব্যবসায়ীরা সার পাচার করেন।

ঝিনাইদহের কালীগঞ্জে এক উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজসে সরকারী রবাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে বিসিআসি অনুমোদিত ডিলার রিফাত এন্টার প্রাাইজের বিরুদ্ধে। রবিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে । জানা যায় , উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বিসিআসি অনুমোদিত সার ডিলার মেসার্স রিফাত এন্টার প্রাইজ উচ্চ মূল্যে ইউরিয়া সার নিজ গোডাউন থেকে অন্যত্র বিক্রয় করে দেয় । সে সময় ইউরিয়া সার নিয়ে আলম সাধু গাড়িতে রওনা হলে স্থানীয় মানুষ গাড়িটি জব্দ করে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে বুঝিয়ে দেয়। সে সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা সবাইকে আস্বস্ত করে ঘটনা স্থল থেকে সবাইকে চলে যেতে বলেন । এর কিছু ক্ষণ পর গাড়িটি ছেড়ে দেন তিনি। ঘটনা সময়ের সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। পরে ঘটনাস্থলে একাধিক গনমাধ্যম কর্মী উপস্থিত হয়ে কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন তিনি । পরে বলেন , আমি চা খেতে গিয়েছিলাম । এসে দেখি গাড়ি নেই । আপনি উর্দ্বতন কর্তপক্ষকে জানিয়েছেন কি ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , ফোনে টাকা নেই তাই জানাতে পারিনি। এর আগে ১৯ আগষ্ট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিফাত এন্টার প্রাইজকে সার পাচারের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। খোজ নিয়ে জানা যায়, এই উপসহকারী কৃষি কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের ৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের আলী হোসেন অপুর আস্থাভাজন হয়ে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সুযোগ-সুবিধা ও সরকারি প্রদনার বীজ সার ও অনুদানের টাকা অনৈতিক উপায় অবলম্বন করে চেয়ারম্যানের জোকসাজসে আত্মসাৎ করতেন। ৫ আগস্ট এর পরে তিনি ভোল পাল্টালেও একই স্টাইলে করে চলেছেন অনিয়ম দুর্নীতি। সংশ্লিষ্ট দপ্তর তার অনিয়ম দুর্নীতির ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া বলেন , মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে অনিয়মের অভিযোগে এর আগে জরিমানা করা হয়েছিল । আজকের এ ঘটনা যদি সঠিক হয় তবে ব্যবস্থা নেওয়া হবে । অনিয়মের কোনো সুযোগ নেই । ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায় বলেন , ব্যাপারটি এই মাত্র শুনলাম । ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
Tag
আরও খবর