শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দলের কর্মী-সমর্থকদের ছায়া হয়ে থাকতে চাই- জেড এম নাজমুল ইসলাম মিঠু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।

তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য। এর আগে তিনি রায়পুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, "আমি ১৯৮৬ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করি। এরপর রায়পুর সরকারি কলেজের এজিএস নির্বাচিত হই। এরশাদের সময় কারাবরণ করেছি, আওয়ামী লীগের দুঃশাসনের সময় যখন রায়পুরে বিএনপি নিরব ছিল, তখন আমি দায়িত্ব নিয়ে আন্দোলন সৃষ্টি করি। আমি কখনো রাজনীতিতে হারিনি। দুঃসময়ে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ঢাকায় নিজ খরচে নেতাকর্মীদের নিয়ে দলের প্রোগ্রামে অংশ নিয়েছি।

রাজনীতি আমার নেশা বা পেশা নয়, বরং বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে আছে।"

তিনি আরও বলেন, "আজ রায়পুরে তরুণদের জোয়ার বইছে। পুরাতনরা নতুনদের সুযোগ করে দেবে-এই প্রত্যাশা করি। আমার নির্বাচনী প্রতীক 'ছাতা'কে আমি বেছে নিয়েছি কারণ ঝড়-বৃষ্টি-রোদে যেমন ছাতা সবার আশ্রয় হয়, আমিও তেমনি দলের কর্মী-সমর্থকদের ছায়া হয়ে থাকতে চাই।" সভাপতি পদপ্রার্থী মিঠু জানান, তিনি সভাপতি নির্বাচিত হলে ত্যাগীদের মূল্যায়ন করবেন এবং কোনো অবস্থাতেই হাইব্রিড নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, "আমরা চাই গুমিয়ে থাকা বিএনপিকে আবার জাগিয়ে তুলতে। আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিলে গণজাগরণের মাধ্যমে বিপুল ভোটে বিজয় লাভ করবেন-এই আশাতেই আমরা কাজ করে যাচ্ছি। রায়পুরে আধুনিক, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও মাদকমুক্ত বিএনপি গড়ে তুলতে আমি কাউন্সিলরদের কাছে ভোট চাই।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, আশির দশকের রায়পুর সরকারি কলেজের সাবেক জিএস ওয়াসিক হোসেন নন্দন, ৩নং চর মোহনা ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন রানাসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। সভায় ওয়াসিক হোসেন নন্দন বলেন, "ছাতা সব ঋতুতেই লাগে, তেমনি নাজমুল ইসলাম মিঠুকেও সবসময় লাগবে। আমি চাই, সবাই মিঠুকে ছাতা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবে।"


Tag
আরও খবর