‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের নেতৃত্বে এহসান-জাকওয়ান

মৌলভীবাজারে  ইসলামী যুব মজলিসের দ্বি-বার্ষিক  কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত


মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শহরস্থ মজলিস মিলনায়তনে দ্বি-বার্ষিক  কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মৌলভীবাজার জেলা যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন। 

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য প্রিন্সিপাল এহসান বিন মুজাহির-কে (মো. এহহসানুল হক) সভাপতি ও সৈয়দ আতহার জাকওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।

জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন এম খসরু, মুহাম্মদ খায়রুল ইসলাম, সহসধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহমদ রেজা, সহ অর্থ সম্পাদক মোজাম্মিল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খালেদ তরফদার, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, অফিস সম্পাদক তালহা রেজা, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম সাকের, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আখম শাহিন চৌধুরী।

কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের সদ্য বিদায়ী মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত জেলা সভাপতি মোঃ এহসানুল হক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান। কাউন্সিলে খেলাফত মজলিস, শ্রমিক মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের  জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবর্নিবাচিত সভাপতি এহসান বিন মুজাহির (মোঃ এহসানুল হক) ২০১৪-২০১৭ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর মৌলভীবাজার শহর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। লেখক, কলামিস্ট এবং সাংবাদিক হিসেবে তাঁর বেশ পরিচিতি রয়েছে। পেশাগত জীবনে তিনি শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসা, নূরে মদিনা মাদরাসা ও সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল এর দায়িত্ব পালন করছেন। সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোয়িশেন মৌলভীবাজার জেলা। কোষাধ্যক্ষ এর দায়িত্বে রয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের। শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সাহিত্য সংগঠনে তাঁর নেতৃত্ব রয়েছে।

নবর্নিবাচিত সধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমীর আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) এর দৌহিত্র। এর আগে তিনি জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করেন।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে