সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে ফ্রিজের সংযোগ দিতে গিয়ে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সাইফুল আলী আকবর প্রকাশ বুদ্ধির ছেলে। তিনি চার মাস আগে কুয়েত থেকে ছুটিতে দেশে আসেন। দেশে এসে নতুন ঘর নির্মাণও শেষ করেছিলেন। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে ফ্রিজের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আগামী ২৫ আগস্ট কর্মস্থলে ফেরার কথা ছিল এই প্রবাসীর। দুই সন্তানের জনক সাইফুলের মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। এলাকাবাসীরও গভীর শোক প্রকাশ করেছেন।

আরও খবর