মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা শুক্রবার বিকেলে আশিদ্রোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের সচেতন এলাকাবাসীর উদ্যোগে অনষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, মৌলভীবাজার জেলা এনসিপর যুগ্ম সমন্বয়ক মো: নিলয় রশিদ তন্ময়, আশিদ্রোন ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম। আরো বক্তব্য দেন, মোঃ মোজাম্মেল হক তছকির, মোঃ ফুল মিয়া, মোঃ জিলাল আহমদ, মাও. বুরহান উদ্দিন, মোঃ আরিফ বকস।
সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক মাদকাসক্তি একটি নীরব ঘাতক। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার মোক্ষম অস্ত্র। মাদকের ভয়াবহ অভিশাপ থেকে দেশ-জাতিকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫২ মিনিট আগে