তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুলিয়ারচরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর এলাকা থেকে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জেসমিন আক্তার কুলিয়ারচর পৌরশহরের দিনমজুর জাকির হোসেনের স্ত্রী। সে দুই ছেলে সন্তানের জননী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। সে একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের বড়খারচর মহল্লার জাকির হোসেনের বাড়ির লাকড়ির ঘর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারিক সুত্রে জানা যায়, গতরাত থেকেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরে সকালে রান্নার জন্য লাকড়ির ঘরে ঢুকেই জেসমিনের ঝুলন্ত লাশ দেখতে পান শাশুড়ি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত জেসমিনের ভাই মফিজ মিয়া বলেন, নিহত জেসমিনের স্বামী জাকির হোসেন প্রায়ই নেশার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা চাইতো আর টাকা না দিলে মারধর করতো।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড

আরও খবর