শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

উল্লাপাড়ায় তাল কুড়ানোকে কেন্দ্র করে ৬ বছরের শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে নিক্ষেপের অভিযোগ

উল্লাপাড়ায় তাল কুড়ানোকে কেন্দ্র করে ৬ বছরের শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে নিক্ষেপের অভিযোগ


শিশুকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ, থানায় লিখিত অভিযোগ দায়ের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তালকে কেন্দ্র করে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৬ বছরের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামের বাসিন্দা মোঃ মাজেদ খতগীরের শিশু পুত্র মোঃ শাহীন (৬) গত ১৯ আগস্ট ২০২৫ বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে স্থানীয় মোঃ বাবুলের তালগাছ থেকে একটি তাল পড়ে যায়। শিশুটি বিষয়টি না বুঝে তালটি হাতে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলে হঠাৎ আসামি বাবুল ঘর থেকে বের হয়ে এসে শিশুটির ঘাড় ধরে চড়-থাপ্পড় মারতে থাকে এবং তালটি ছিনিয়ে নেয়।

পরবর্তীতে বাবুল শিশুটিকে টেনে-হিঁচড়ে মাওলানা রেজাউল করিম কাওছারির পুকুরপাড়ে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। মুহূর্তেই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শাহীন।

শিশুকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বাবুলকে প্রশ্ন করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, বাবুল প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে জানায় এ ঘটনায় যদি কেউ বাড়াবাড়ি করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে ,মোঃ শাহজাহান আলী ,মোছাঃ জালেমন খাতুন  ও মোছাঃ রাশিদা খাতুন এছাড়াও অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করা হয়।

এই ঘটনার পর থেকে সড়াতলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলার মতো অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

অভিযুক্ত বাবুলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার এস আই ছাত্তার বলেন, লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর মতে, এ ধরনের নৃশংস ঘটনা একটি শিশুর শৈশব ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

আরও খবর