রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

কিছু রাজনৈতিক দলের আচরণে স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2025 08:31:55 am

আগের স্বৈরাচারী সরকার সুষ্ঠু নির্বাচনের ভয়ে ‘বিএনপির বিজয় ঠেকানোর’ চেষ্টা করেছিল। গত ১৬ বছরে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এখন স্বৈরাচার-মুক্ত বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠীর আচরণে সে একই প্রবণতা দেখা যাচ্ছে। তাদের উদ্দেশ্যও যেন ‘বিএনপির বিজয় ঠেকানো’। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখনও ঝুঁকিমুক্ত নয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন না করা পর্যন্ত এ ঝুঁকি থাকবে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


তিনি বলেন, ফ্যাসিবাদ-মুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। তবে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি এ নির্বাচন নিয়ে নানা ধরনের শর্ত বা মন্তব্য করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে।


তারেক রহমান বলেন, আপনারা হয়তো মনে রেখেছেন, আগের স্বৈরাচারী সরকার সুষ্ঠু নির্বাচনের ভয়ে ‘বিএনপির বিজয় ঠেকানোর’ চেষ্টা করেছিল। গত ১৬ বছরে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এখন স্বৈরাচার-মুক্ত বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠীর আচরণে সে একই প্রবণতা দেখা যাচ্ছে। তাদের উদ্দেশ্যও যেন ‘বিএনপির বিজয় ঠেকানো’।


তিনি বলেন, যারা মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে, সে আশঙ্কায় তারা বিভিন্ন কৌশল বা শর্ত তৈরি করছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন। জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। জনগণের রায় যদি বিএনপির পক্ষে যায় তবে সে রায়কে ঠেকানোর চেষ্টা করবেন না।


পিআর পদ্ধতির সমালোচনা করে তারেক রহমান বলেন, অনেকেই জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে কথা বলছেন। বিশ্বের অনেক দেশে এ পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশের জন্য এটি এখনো উপযুক্ত নয়।


তিনি বলেন, জনগণের অধিকার আছে এটি জানার যে তারা কাকে ভোট দিচ্ছে, কে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছে। পিআর পদ্ধতিতে সরাসরি কোনো ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ থাকে না। 


তারেক রহমান বলেন, কিছু গণতান্ত্রিক দলের মধ্যে পিআর পদ্ধতি ও আরও কয়েকটি বিষয়ে ভিন্ন মত রয়েছে। যা গণতন্ত্রের জন্য ভালো। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সঙ্গে এ সমস্যাগুলোর সমাধান হবে। যারা নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন, তারা আসলে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করছেন। পরাজিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার সুযোগ করে দিচ্ছেন।


তিনি বলেন, কেউ যেন নিজেদের রাজনৈতিক স্বার্থে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে দেখা গেছে, সংখ্যালঘুদের উপর হামলা বা তাদের উপাসনালয়ে হামলার পেছনে কোনো ধর্মীয় কারণ ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য।


তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, দল-মত-ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবা"। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

আরও খবর



6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২২ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে