চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

তীব্র শীত উপেক্ষা করে মাঝরাতে ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে আ.লীগ নেত্রীর কম্বল বিতরণ

তীব্র শীত উপেক্ষা করে মাঝরাতে জয়পুরহাটের ছিন্নমূল, অসহায় ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেছে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী। 

ঠাণ্ডা বাতাসের দাপট, ঘণ কুয়াশা আর শিশির মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম শীতল শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শনিবার দিবাগত রাতে দলীয় নারী নেত্রীদের সঙ্গে নিয়ে রেলস্টেশনে থাকা শীতকাতর ছিন্নমূল মানুষ ও শহরের বস্তিতে বাড়ী বাড়ী গিয়ে এসব কম্বল বিতরণ করে পাশে দাঁড়ালেন জেলা মহিলা আওয়ামী লীগের এই নেত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা ও নিশাত বেগমসহ অন্যান্যরা। 

কম্বল বিতরণকালে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী বলেন, তীব্র শীত জেঁকে বসেছে তার পরেও বছরের প্রথম দিনে সবাই যেন একটু ভালো ভাবে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর পক্ষ থেকে বিতরণ করছি। সকলেই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। 
আরও খবর