তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2025 05:24:05 pm

বাংলাদেশের অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা ওয়ার জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ খবর জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


তিনি বলেন, আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ চুক্তির অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


প্রেসসচিব আরও জানান, এ চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি এর আগেও আরও ৩১টি দেশের সঙ্গে করা হয়েছে। এ চুক্তির মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সহজ করা। এর ফলে অফিশিয়াল ও কূটনৈতিক কাজের জন্য যারা ভ্রমণ করেন, তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

আরও খবর