জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা!

শাজাহানপুরে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার পরিষদ অডিটোরিয়ামে শাজাহানপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে এবং শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী
মো. গোলাম রব্বানী,শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ আব্দুর রহমান,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,ছাত্রশিবির জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব,তৌফিকুল ইসলাম তাকী,তালিবুল হাবিব,রাকিবুল ইসলাম রবিন, লুৎফর রহমান,শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ,পূর্ব শাখার সভাপতি শাকিরুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ প্রমুখ।

সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
Tag
আরও খবর