তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বিএনপি স্বাধীন নির্বাচন পেলে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে: শরীফ উদ্দিন



বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছেন, জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। 
আজ বুধবার বিকাল ৪ টার সময় গোদাগাড়ী উপজেলা  ও পৌর  সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
আলোচনা সভায় গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কুরবান আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম মেরাজ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষই বিএনপিকে ক্ষমতায় আনবে।
 ইতোমধ্যে ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে ৬৪ দফা বৈঠক করেছে ঐক্যমত কমিশন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে।
তিনি আরও বলেন, আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি সংসদে যাবে। বিএনপি সংসদে গেলে জুলাই সনদের জন্য কাজ করবে। দুই বছরের মধ্যে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ৩৮টি রাজনৈতিক দল একদিকে হলেও, বিএনপি একাই বিপরীত দিকে থাকলেও বিএনপি পাল্লা ভারী থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই বেছে নেবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।
মুলতাসির আহম্মেদ ও মোঃ নাসির আহম্মেদের 
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলার আহবায়ক মোঃ মাসুদুর রহমান লিটন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি'র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার ,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ । 
Tag
আরও খবর