জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ সময় আদালত আসামি সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল লতাকে নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া বলেন, দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে