বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

রাকসু নির্বাচনে গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি হিসেবে প্রার্থিতা ঘোষণা করলেন বিজয়

© ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত বিজয়। মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থিতা ঘোষণা করেন তিনি। 

এসময় পদপ্রার্থী হিসেবে পাঁচটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। সেগুলো হলো- শুধু পেশাদার খেলোয়াড় নয়, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সব হলের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করা; নারী খেলোয়াড়দের বিশেষ সহায়তা। মেয়েদের অংশগ্রহণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এবং অতি দ্রুত মেয়েদের জিমনেসিয়াম চালুর ব্যবস্থা করা; খেলাধুলার মাঠ, জিমনেসিয়াম ও সরঞ্জামাদির যথাযথ রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ; আধুনিক গেমসের পাশাপাশি কাবাডি কিংবা হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলার পুনর্জাগরণ করা এবং প্রতি বছর 'রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ষিক গেমস ফেস্ট' আয়োজনের ব্যবস্থা করা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমার প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইয়াসিন আরাফাত বিজয় বলেন, একজন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী হিসেবে আমি বিশ্বাস করি, খেলাধুলা কেবল মাঠের আনন্দ নয়, বরং তা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার চালিকাশক্তি, একতার সেতুবন্ধন, এবং আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার অন্যতম হাতিয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো আমাদের প্রাণ। কিন্তু আমরা কি সেসব মাঠের পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পেরেছি? উত্তর হবে না। আমাদের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য এনেছে, অথচ তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। আমাদের সাধারণ শিক্ষার্থীরাও খেলতে চায়, সুস্থভাবে বেড়ে উঠতে চায়, কিন্তু অনেক সময় অবকাঠামো আর পরিকল্পনার অভাবে তারা পিছিয়ে পড়ে।

বিজয় আরও বলেন, খেলার মাঠই শ্রেষ্ঠ শ্রেণিকক্ষ। সেখানে শেখা যায় দলগত চেতনা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা এবং ভ্রাতৃত্ববোধ। তাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে আজ আমি ঘোষণা দিচ্ছি যদি আপনাদের ভালোবাসা ও সমর্থনে গেমস অ্যান্ড স্পোর্টস পদে নির্বাচিত হই, তবে আমার প্রতিটি পদক্ষেপ হবে শিক্ষার্থীদের কণ্ঠের প্রতিফলন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গবেষণাধর্মী স্পোর্টস নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সম্প্রতি আমি স্টেডিয়াম-সংক্রান্ত প্রশাসনের কাছে ১০ দফা দাবি পেশ করেছি, ৪ দফা আলোর মুখ দেখেছে, বাকি ৬ দফা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব। একটি আধুনিকায়ন স্টেডিয়াম সকল শিক্ষার্থীর প্রত্যাশার জায়গা। আমার স্লোগান- 'খেলার মাঠই হোক শ্রেষ্ঠ শ্রেণিকক্ষ।'

রুরু/এসএইচ/ডিসি 

আরও খবর




6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৬ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে