ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

সাতক্ষীরায় রেললাইন স্থাপনের জন্য স্মারকলিপি প্রদান



দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—নাভারণ–সাতক্ষীরা–মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  বরাবর স্মারকলিপি প্রদান করেছে “রেল আন্দোলন কমিটি  সাতক্ষীরা”।

সোমবার, (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জানানো হয়, প্রায় ২২ লাখ জনসংখ্যার এই জেলাটি দীর্ঘ বছর ধরে আধুনিক রেলযোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে। সরকারের অনুমোদিত রেলসংযোগ প্রকল্প থাকলেও দীর্ঘদিন অর্থায়নের অভাবে তা বাস্তবায়ন হয়নি, যা জনদুর্ভোগ ও আঞ্চলিক উন্নয়নের প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাতক্ষীরা একটি কৃষিনির্ভর জেলা। এখানকার কৃষক ও মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পরিবহনের জন্য রেলপথ অপরিহার্য। ভোমরা স্থলবন্দর ও বসন্তপুর নৌবন্দর সংযুক্ত হলে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা আরও উন্মোচিত হবে। এছাড়া, পর্যটন শিল্প বিকাশেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৯৮.৪২ কিমি দীর্ঘ রেলপথ নির্মিত হলে সুন্দরবন ঘেঁষা এই জনপদের পর্যটন শিল্পে নতুন গতি আসবে। পর্যটকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।


স্মারকলিপির মাধ্যমে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানানো হয়, রেলসংযোগ বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণ করার।

স্মারকলিপি গ্রহণ করে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রণী খাতুন বলেন
  স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রেল আন্দোলন সাতক্ষীরার সদস্য মোমিনুর রহমান, সাইফুদ্দীন, হাফিজ, মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, হাফেজ আমীর হামজা প্রমুখ।


Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে