স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2025 11:56:32 am

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক পদে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রুটিন দায়িত্ব থাকা সচিব মো. মজিবর রহমান ইতোমধ্যে সুপারিশ অনুমোদন দিয়েছেন। শিক্ষা উপদেষ্টার অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে।


সূত্র অনুযায়ী, এবার ৪১ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সোমবার (১৮ আগস্ট) অথবা মঙ্গলবার (১৯ আগস্ট) অনুমোদন দিলে ৪১ হাজারের কিছু বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতে পারে। এনটিআরসিএর সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।


শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করতে মন্ত্রণালয়ে আবেদন করেছে এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম আবেদন নিয়ে মন্ত্রণালয়ে যান। এরই মধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।


মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, সোমবার শিক্ষা উপদেষ্টার দফতরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে সোমবারই সুপারিশ করা হতে পারে। তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ এক দিন পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে মঙ্গলবার সুপারিশ করা হবে।


জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।


গত ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় ২২ জুন, যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।


এরমধ্যে স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি। কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৭০ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৪০ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে