জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির রাধাবল্লভপুরে নদীতে অবৈধ আড়াআড়ি বাঁধের কাজ শুরু



 আশাশুনির রাধাবল্লভপুরে নদী খননের পর ওয়াপদার পাশে পানি নিস্কাশনের জন্য ব্যবহৃত নদীতে আড়াআড়ি বাঁধ নির্মানের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে দুটি গ্রামের পানি নিস্কাশনের পথ রুদ্ধ হতে চলেছে। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে দুটি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক একটি প্রতিকারের আবেদন করা হয়েছে।


একদল সাংবাদিক সরেজমিন গিয়ে জানতে পারেন, ব্রাহ্মণতেঁতুলিয়া ও রাধাবল্লভপুর গ্রামের ও বিলের পানি রইচ উদ্দীন মোড়লের বাড়ির পাশে পাইপ গেট দিয়ে মরিচ্চাপ নদীতে পড়ে থাকে। ফলে এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়ে আসছে। নদী খননের পরে ওয়াপদার পাশে বেশকিছু অংশ রেখে দিয়ে বাঁধের কাজ করা হয়। সেই থেকে পাইপ গেটের পানি ঐ অংশ দিয়ে নিস্কাশন হয়ে থাকে। সরকারি খাস সম্পত্তি দিয়ে পানি নিস্কাশন হওয়ায় কারো কোন আপত্তি বা সমস্যা নেই। এলাকাবাসী ও অভিযোগকারীরা জানান, স্থানীয় কুদ্দুছ মোড়ল, কামরুল গাজী, আজিজুল গাজী, আজহারুল গাজী, মিজানুর গাজী, আজগর, ভোদা মিস্ত্রী নদীতে আড়াআড়ি ভাবে বাঁধের কাজ করতে ইতিমধ্যে বাঁশের খুঁটি পুততে শুরু করেছে। ডবল সারিতে বাঁশ পুতে মাঝখানে কঞ্চি ফেলান হচ্ছে। পরবর্তীতে মাটির কাজ করে বাঁধ আটকানো হবে।


স্থানীয় জামে মসজিদের ইমাম হাফিজুল ইসলাম জানান, বাঁধের কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিস্কাশন বন্ধ হয়ে যাবে। এতে এলাকার ফসল ও বসবাস হুমকীতে পড়বে।


বাবর আলী গাজী জানান, সরকারি জমি জনস্বার্থে ব্যবহার করে এলাকার জলাবদ্ধতা দূর করা হচ্ছে। যারা পানি নিস্কাশন পথ বন্ধ করে ব্যক্তি স্বার্থে খাস জমি ব্যবহারের চেষ্টা করতে চায় তারা অন্যায় করছে। একাজ বন্ধ হওয়া দরকার।


পানি উন্নয়ন বোর্ডের এসও জহিরুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শনকালে সকলের উদ্দেশ্যে জানান, খাস সস্পত্তি সরকারের। জনস্বার্থে ব্যবহার করতে হবে। পানি নিস্কাশন পথ বন্ধ করে বাঁধের কাজ অবৈধ। তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে বলেন। 


Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে