জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ৭বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ছবি , গ্রেপ্তারকৃত গাজী ।

বগুড়ার আদমদীঘিতে মাত্র ৭ বছর বয়সের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে গাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাজী আদমদীঘি উপজেলা বাগবাড়ি গ্রামের জতিন ওরফে জলিলের ছেলে। এ ঘটনায় ওই শিশুকন্যার বাবা বাদি হয়ে গাজীকে আসামী করে রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আদমদীঘি উপজেলার ছতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের ওই শিশুকন্যাকে নিজ বাড়ি থেকে তার দাদী সাথে নিয়ে কলাবাড়িয়া গ্রামের জনৈক সবুজের বাড়ির পাশে একটি চেয়ারে বসে রেখে তার দাদী মাঠে ছাগল নিতে যায়। এসুযোগে লম্পট গাজী শিশুকন্যাকে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করার সময শিশুর চিৎকারে দাদীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গাজীকে আটক করে থানা পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যায় গাজীকে থানায় নিয়ে আসেন। 

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃত গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর