নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-08-2025 04:07:49 pm

পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। শনিবার (১৬ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের বেশিরভাগই উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা।


প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র এ প্রদেশেই মারা গেছেন ৩০৭ জন। নিহতদের মধ্যে নারী ১৫ জন ও শিশু ১৩ জন রয়েছেন। অন্তত ২৩ জন আহত হয়েছেন। মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে হঠাৎ স্রোতে ভেসে যাওয়া ও ঘরবাড়ি ধসে পড়ার কারণে। ধ্বংস্তূপ থেকে মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে তারা।    


বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ২ হাজার উদ্ধারকর্মী এখনও ক্ষতিগ্রস্ত ৯টি জেলায় উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন। তবে প্রবল বর্ষণ, ভূমিধস ও রাস্তা ধসে যাওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পৌঁছে দেয়া কঠিন হয়ে পড়েছে।


খাইবার পাখতুনখাওয়ার উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফায়েজি বলেন, অনেক এলাকায় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা হেঁটেই দুর্গম অঞ্চলে পৌঁছাচ্ছেন। জীবিতদের সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। অনেকে প্রিয়জনের মরদেহ ধ্বংসস্তূপে আটকে থাকার কারণে জায়গা ছাড়ছেন না।


প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা ও বাত্টাগ্রামকে দুর্যোগাক্রান্ত এলাকা ঘোষণা করেছে।


এদিকে আবহাওয়া অধিদফতর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে।


পাকিস্তান-শাসিত কাশ্মীরে বন্যায় আরও ৯ জন ও গিলগিট-বালতিস্তানে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আরও পাঁচজনের মৃত্যু হয়

আরও খবর