জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুবিতে “ফ্রম ক্যাম্পাস টু কনসায়েন্স: ইম্পাওয়ারিংইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে “ফ্রম ক্যাম্পাস টু কনসায়েন্স: ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনারের আয়োজন করে ‘সোচ্চার  স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে  সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ড.মোহাম্মদ মাহমুদুল হাসান খান।  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি, ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্টডক্টরাল ফেলো, ড. শিব্বির আহমাদ, অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মো. সানিকুদরত সাকি, ন্যাশনাল কনসালট্যান্ট, UNRICO, হিউম্যান রাইটসের ইউএন; এবং নৃতত্ত্ব বিভাগ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইচডি প্রার্থী, মুহাম্মদ আব্দুর রাকিব। অনুষ্ঠানে সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার কর্মীদের দুটি বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমত, আমার হলে আমার ভয়েস রেইজ করার জন্য বা স্বাধীনভাবে চলার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা রয়েছে, সেগুলো আমাদের লেখনী ও কথার মাধ্যমে তুলে ধরা। দ্বিতীয়ত, নিজের মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়নের সময় যেন অন্যদের মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের কতটুকু অধিকার রয়েছে, সেগুলো ভোগের সুযোগ কতটা পাওয়া যায় এবং অপরের ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে—এই জায়গাগুলো নিয়ে সোচ্চার কাজ করতে পারলে তা হবে প্রশংসনীয় উদ্যোগ। সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ড.মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, সোচ্চার নামের সংগঠনটির ক্যাম্পাসে অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের দায়িত্ব হলো খেয়াল রাখা—ক্যাম্পাসে কোথাও র‍্যাগ হচ্ছে কি না। আপনারা বিশ্ববিদ্যালয়কে সেবা দেবেন এবং প্রশাসনকে সহায়তা করবেন। প্রশাসনকে ডকুমেন্টেশন করে বিভিন্ন ঘটনা জানাবেন, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রতিটি হলে ও বিভাগে সোচ্চার-এর প্রতিনিধি থাকা জরুরি। তাতে প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে। সভাপতি নাইমুর রহমান ভূইয়া বলেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোচ্চার-কে একটি লিডিং ক্লাব হিসেবে গড়ে তুলবো। স্টুডেন্টদের কল্যাণে যেন কাজ করতে পারি, সেটি আমরা খেয়াল রাখবো। স্টুডেন্টরা যেন নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেটিও আমাদের অগ্রাধিকার হবে। উল্লেখ্য, আলোচকবৃন্দ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক মানবাধিকার বিষয়ক বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে আলোচনা করেন।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে