দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় ১,৩২২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।


বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২,০০,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।


উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত ২,৬৯৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হলো।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।


বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজিবির কক্সবাজার রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাম্প্রতিককালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে। বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্ত এসব কার্যক্রমকে আরও বেগবান করেছে। তিনি বলেন, বিজিবি'র কক্সবাজার রিজিয়ন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।


অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর