জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লালপুরে হুহু করে বাড়ছে পদ্মার পানি তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল

 নাটোরের লালপুরে পদ্মায় গত কয়েকদিন টানা পানি বৃদ্ধিতে নদী চরাঞ্চলের প্রায় ৫১৮ হেক্টর ফসল পানিতে পানিতে ডুবে গেছে, প্লাবিত হয়েছে বসতবাড়ি। নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিফাত করিম জানান বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টা পর্যন্ত ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ১২ দশমিক ৯০ মিটার সে অনুযায়ী বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদ সীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও জানান আগামী দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বুধবার সরজমিনে পদ্মার চর এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েকদিন পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া আংশিক সহ প্রায় ১৮ টি চর এলাকা প্লাবিত হয়ে বসতবাড়ি সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী জানান , তার ৩ বিঘা জমির চালকুমড়ার ক্ষেত তলিয়ে গেছে। আরাজি বাকনাই চরের কৃষক আলাল আলী জানান তার চালকুমড়া, আখ সহ প্রায় সাড়ে ৪ বিঘা জমির ফসল ডুবে গেছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে লালপুরে এবার ৪৯৫ হেক্টর আখ, ১২ হেক্টর শাকসবজি এবং ১১ হেক্টর কলা সহ প্রায় ৫১৮ হেক্টর ফসল বন্যায় আক্রান্ত হয়েছে। এদিকে বন্যায় গোখাদ্য সংকটে বিপাকে পড়েছে চরাঞ্চলের গরু মহিষ খামারিরা, ইলশামারী চরের খামারী আরিফ মন্ডল জানান বন্যায় গরু মহিষ নিয়ে চরম দুর্ভোগে আছি কোথাও কোন ঘাষ নেই সব তলিয়ে গেছে। বিলমাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য লাল মোহম্মদ বলেন গত কয়েকদিন নদীর পানি বৃদ্ধিতে আমার ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলি ক্ষেত। নদীর পানি বৃদ্ধি ফলে বন্যায় চরের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে