জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লালপুরে দুই সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় বন্ধ সামাজিক বনায়ন, প্রতিবাদে পরিবেশবাদীদের মানববন্ধন

নাটোরের লালপুরে ৬ কিলোমিটার খালের পাড়ে সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে নর্থ বেঙ্গল সুগার মিলের (চিনিকল) ও বন বিভাগের সমন্বয়হীনতার প্রতিবাদে ও বর্ষা শেষ হওয়ার আগে প্রস্তাবিত সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপণের দাবিতে মানববন্ধন হয়েছে।


বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, লালপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় নরেন্দ্রপুর, পরীক্ষামূলক ও কৃষ্ণা কৃষি খামারে পৃথক ৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়। খালের দুই পাশে সামাজিক বনায়নের উদ্যোগ নেয়া হলে প্রকল্প অনুমোদিতও হয়। পরিবেশ রক্ষা এবং উত্তপ্ত লালপুরে ছায়া সৃষ্টি তাদের লক্ষ্য ছিল। কিন্তু নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ ওই জমিতে গাছ লাগাতে না দিয়ে বরং ঘাস লাগানোর জন্য লিজ প্রদান করে, যার ফলে প্রকল্পটি থমকে যায়।


উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ বলেন, প্রকল্প অনুমোদন হয়ে গেছে। কিন্তু মিলের সংলগ্ন এলাকায় গাছ লাগাতে অনুমতি দিচ্ছে না তারা। মৌখিক ও লিখিতভাবে জানালেও কোনো অগ্রগতি হয়নি। বর্ষাকাল শেষ হয়ে গেলে আর গাছ লাগানো সম্ভব হবে না। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, লালপুর দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা। অথচ মিল কর্তৃপক্ষ বন বিভাগের বনায়ন উদ্যোগে বাধা দিচ্ছে। মিলের ধোঁয়া ও তরল বর্জ্যে পরিবেশের ক্ষতি হচ্ছে, তার ওপর আবার গাছ লাগানো বন্ধ রাখা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। গাছ লাগানোর মৌসুম এখনই। বর্ষাকাল চলে গেলে পরিবেশের জন্য বড় ক্ষতি হবে। মিল কর্তৃপক্ষের উচিত ছিল নিজেরাই গাছ লাগানো, বাধা নয়।


এসময় বক্তব্য রাখেন গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান, সভাপতি সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আলম সবুজ, নাটোর জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকী, আহত জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, বন বিভাগ চূড়ান্ত আলোচনার বাইরে সরাসরি চুক্তিপত্র নিয়ে আসে, যা সরকারি প্রক্রিয়াগত নিয়মের পরিপন্থী। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।খালের জমি এরই মধ্যে ঘাস লাগানোর জন্য লিজ দেওয়া হয়েছে।
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে