অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাবিতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আট দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব ও ক্রিয়াশীল রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠনের মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ডাবলু সরকার ছাড়াও প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নবজাগরণ ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাগরিক ছাত্র ঐক্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব।

Tag
আরও খবর