জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

লালপুরে অগ্রণী ব্যাংক থেকে তিন নারী চোর আটক।

লালপুরে অগ্রণী ব্যাংক থেকে তিন নারী চোর আটক। আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় ফাতেমা খাতুন নামের এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারী চোরকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত নারীরা হলো, নাটোর সদর উপজেলার বাসিন্দা হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় ওই তিন নারীর একজন ফাতেমা খাতুনের ব্যাগ থেকে টাকা বের করে নেয়। অন্য দু’জন সহযোগীতা করে। টাকা জমা দিতে গিয়ে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপক জয়নুল আবেদিন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের কাছ থেকে চুরির ৩০ হাজার টাকা উদ্ধার করে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে