যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ ২১ লাখের বেশি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2025 02:51:49 pm

নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকার হালনাগাদের জন্য সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এ তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। রোববার (১০ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


ইসি সচিব জানান, ২ মার্চের হিসেবে দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্তির জন্য তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। এ হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। আর বাদ দেয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।


আখতার আহমেদ আরও জানান, সম্পূরক খসড়া তালিকা আজ নির্বাচন কমিশনের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ তালিকা নিয়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে ভোটাররা তা জানাতে পারবেন। সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এছাড়া, চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত যেসব ভোটার ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য আলাদা একটি তালিকা প্রকাশ করা হবে। সুতরাং এবারে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও খবর