১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

বেতন কাঠামোর পরিবর্তন নিয়ে সুখবর পেলেন প্রাথমিক শিক্ষকরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2025 07:59:46 pm

সরকারি ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


এদিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপ-পরিচালক পর্যন্ত সকল কর্মকর্তাদের বেতন এক গ্রেড করে উন্নীত করার সুপারিশ করা হবে বলে জানা যায়।আজ শুক্রবার ( ৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।


জানা যায়, সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এর ফলে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দেয়। বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতনও ১০ম গ্রেডে হওয়ায় তদারকি কর্মকর্তা এবং প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছিল।


অন্যদিকে, ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের বেতনের পার্থক্য বেড়ে প্রায় ১৫ হাজার টাকা হওয়ায়, এটিকে বৈষম্য হিসেবে দেখা হচ্ছিল। এই অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে। এ সময় তাদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপ-পরিচালকদের (ডিডি) বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব দেওয়া হবে।’


তিনি আরও জানান, ‘প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে। নতুন পে-কমিশনের কাছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হচ্ছে।’


নতুন প্রস্তাব অনুযায়ী, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড (১১,০০০ টাকা স্কেল) থেকে ১১তম গ্রেডে (১২,৫০০ টাকা স্কেল) উন্নীত হবে। সারাদেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লাখের বেশি শিক্ষক এই সুবিধা পাবেন। 


সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন ১০ম গ্রেড (১৬,০০০ টাকা স্কেল) থেকে নবম গ্রেডে (২২,০০০ টাকা স্কেল) উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন নবম গ্রেড (২২,০০০ টাকা স্কেল) থেকে অষ্টম গ্রেডে (২৩,০০০ টাকা স্কেল) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন সপ্তম গ্রেড (২৯,০০০ টাকা স্কেল) থেকে ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ টাকা স্কেল) উন্নীত করার সুপারিশ করা হচ্ছে। 


এছাড়া, বিভাগীয় উপ-পরিচালকদের বেতন পঞ্চম গ্রেড (৪৩,০০০ টাকা স্কেল) থেকে চতুর্থ গ্রেডে (৫০,০০০ টাকা স্কেল) উন্নীত করার সুপারিশ করা হবে।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১২৩ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২৯৩ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে