তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’-এর স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজদের হাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।


শুক্রবার(৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভকালে শিক্ষার্থীরা "কণ্ঠে আবার লাগাও জোর, চাঁদাবাজদের কবর খোর; আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চাঁদাবাজদের ঠিকানা, বাংলাদেশে হবে না; ইত্যাদি স্লোগান দেয়।


সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী গোষ্ঠী ও চাঁদাবাজদের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। ২৪-এর বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম, ইন্টারিম সরকারের নেতৃত্বে এই বিচারবহির্ভূত ও গুপ্ত হত্যার অবসান ঘটবে। কিন্তু এখনো তা অব্যাহত রয়েছে। যদি ইন্টারিম সরকার বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে সক্রিয় করতে ব্যর্থ হন, তবে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।


সমাবেশ থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরও খবর