অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জয়পুরহাটে গফুর মন্ডলের নেতৃত্বে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন দিবস’ পালন



জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই গণঅভ্যর্থনের ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়  বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যর্থনে ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়’ দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে এক বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ আগস্ট) বিকেল ৪টায় পাঁচবিবির পাঁচমাথা মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও সভায় নেতৃত্ব দেন বিএনপির সাবেক জয়পুরহাট জেলা সহ-সভাপতি, সাবেক পাঁচবিবি উপজেলা সভাপতি এবং বর্তমানে জেলা আহ্বায়ক কমিটির সদস্য গফুর মন্ডল।

উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  প্রধান অতিথি আব্দুর গফুর মন্ডল এসময় তিনি বলেন, বাংলার মানুষের বাকস্বাধীনতা ছিল না, মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম গণঅভ্যুত্থানের অংশ হিসেবে। আমি আমার বাবা-মার শেষ সময় পাশে থাকতে পারিনি, কারণ গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে ছিলাম।”

তিনি আরও বলেন,৫ আগস্ট আমাদের ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে আমরা আবারও শপথ নিই গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন,বিএনপি নেতা এনামুল হক,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান,আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান,কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা শামীম হোসেন,থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুম মন্ডল,কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো.নুরুল্লাহ,প্রচার সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান এবং অতীতের ছাত্র-জনতার আন্দোলনের বিজয়কে স্মরণ করেন।

Tag
আরও খবর